ডেট্রয়েট ক্যানসার প্রতিরোধ র্যালিতে বাংলা টাইগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যানসার প্রতিরোধ র‌্যালিতে বাংলা টাইগারের সদস্যরা
ক্যানসার প্রতিরোধ র‌্যালিতে বাংলা টাইগারের সদস্যরা

মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের বিখ্যাত ফোর্ড ফিল্ডে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ডেট্রয়েট রান অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল ‘নাইট নেশন রান’ ইভেন্ট। ক্যানসার প্রতিরোধে অর্থ সংগ্রহের জন্য এই আয়োজন করা হয়। স্ট্যান্ড আপ টু ক্যানসার নামের এই চ্যারিটিতে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫ লাখ মানুষ অংশ নেয়।

মিশিগান অঙ্গরাজ্যের ট্রয় ও এর আশপাশের শহরে বসবাসকারী বাংলাদেশি পেশাজীবী এবং ব্যবসায়ীদের ৯ সদস্যের ‘বাংলা টাইগার’ নামের একটি গ্রুপ করে এই সেবামূলক ইভেন্টে অংশ নিয়েছে।

স্ট্যান্ড আপ টু ক্যানসার একটি যুগান্তকারী উদ্যোগ। যা ক্যানসারের নতুন ধরনের থেরাপি আবিষ্কারে কাজ করছে। আশা করা হচ্ছে এই থেরাপি ক্যানসারে আক্রান্ত রোগীদের দ্রুত আরোগ্য লাভে সহায়ক হবে এবং অনেক জীবন বাঁচাতে সহযোগিতা করবে।

ডিজে লাইভ মিউজিক, বাবল জোন্স, লাইট শো, নিয়ন এবং ব্ল্যাক লাইট দিয়ে সাজানো এই লাইভ মিউজিক ফেস্টিভ্যালে সংগীতের তালে তালে পাঁচ কিলোমিটার দৌড়ানোর জন্য হাজারো অংশগ্রহণকারী অংশ নেয়। কেউ একক আবার কেউ কেউ গ্রুপ করে করে এই ফেস্টিভ্যালে অংশ নেয়।

ফেস্টিভ্যালে অংশ নেওয়া বাংলাদেশি ‘বাংলা টাইগার’ গ্রুপের উদ্যোক্তা মোহাম্মদ শহিদুল আলম খান। এই গ্রুপের অন্য সদস্যরা হলেন—মিশিগানের ব্যবসায়ী আরিফ শাকুয়া, শামীম শহীদ, রাকিব ইসলাম, ইমরান সিরাজী, মাহমুদুল খান আপেল, আবু রাসেল, জাকির হোসেন ও মাহমুদ সালাম।

গ্রুপটি এই গ্রীষ্মে চ্যারিটি এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে অর্থ সংগ্রহকারী ইভেন্টের আদলে আরও কয়েকটি মিনি ম্যারাথনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।