ডেপুটি চিফ অব স্টাফকে সরিয়ে দিলেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ডেপুটি চিফ অব স্টাফ কেটি ওয়ালশকে তাঁর পদ থেকে সরিয়ে দিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের একের পর এক রাজনৈতিক বিপর্যয়ের মধ্যে হোয়াইট হাউসে এক বড় ধরনের রদবদল হিসেবে দেখা হচ্ছে এ ঘটনাকে।
একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কেটি ওয়ালশ অন্য একটি প্রতিষ্ঠানে দায়িত্ব নিয়েছেন।’ হোয়াইট হাউসের দৈনন্দিন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
কেটি ওয়ালশকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেইন্স প্রিবাসের ঘনিষ্ঠ মিত্র এবং কংগ্রেসে বেশি রক্ষণশীল রিপাবলিকানদের একজন হিসেবে দেখা হতো। জ্যেষ্ঠ ওই কর্মকর্তা বলেন, ‘তিনি প্রেসিডেন্টের খুব মূল্যবান কর্মী ছিলেন এবং নতুন দায়িত্বেও সে অবস্থান ধরে রাখবেন বলে আমরা আত্মবিশ্বাসী।’
রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ
এদিকে ক্রেমলিনের কথিত হস্তক্ষেপ তদন্তকারী ডেমোক্রেটিক পার্টির সিনেটর মার্ক ওয়ার্নার গতকাল বৃহস্পতিবার সিনেটের গোয়েন্দা কমিটিতে বলেছেন, রাশিয়া প্রচারণার মাধ্যমে যুক্তরাষ্ট্র নির্বাচন ‘ছিনিয়ে’ নেওয়ার চেষ্টা করেছিল।