ডেভিডসন ফ্রেন্ডস অ্যালায়েন্সের বনভোজন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনভোজনে পরিবারসহ ডেভিডসন ফ্রেন্ডস অ্যালায়েন্ের সদস্যরা
বনভোজনে পরিবারসহ ডেভিডসন ফ্রেন্ডস অ্যালায়েন্ের সদস্যরা

নিউইয়র্কের ডেভিডসন ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডিএফএ) বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জুলাই ব্রঙ্কসের ডেভিডসনে বসবাসরত সংগঠনের সদস্যরা তাঁদের পরিবার নিয়ে কানেকটিকাটের শেরউড আইল্যান্ড স্টেট পার্কে বনভোজনের আয়োজন করে।

কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তা ও অতিথিরা বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে ছিলেন বায়তুল ইসলাম জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের খতিব মাওলানা মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক গোলাম আজম, অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল) ব্রঙ্কস চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট এম ডি আলাউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরিফ রেজা, মোহাম্মদ ইসরাফিল, ইব্রাহিম খলিল প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন দিদার, ফখরুল, রবিন, বেলায়েত হোসেন, রবিউল ইসলাম, নাজমুল, মারুফ, কাসেম প্রমুখ।

ডেভিডসন ফ্রেন্ডস অ্যালায়েন্সের কর্মকর্তারা সদস্যসহ আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ডেভিডসন ফ্রেন্ডস অ্যালায়েন্স সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এখানে বাংলাদেশি প্রবাসী ভাই-বোনেরা একটি পরিবারের মতো। দেশে ও প্রবাসে সবার কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।