ডেমোক্র্যাট সিনেটরকে থামিয়ে দেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনেটে মার্টিন লুথার কিং জুনিয়রের স্ত্রীর লেখা চিঠি পড়ার সময় মঙ্গলবার ডেমোক্রেটিক পার্টির জ্যেষ্ঠ সিনেটর এলিজাবেথ ওয়ারেনকে থামিয়ে দেন রিপাবলিকান আইনপ্রণেতারা। নাগরিক অধিকার আন্দোলনের প্রয়াত নেতার স্ত্রী কোরেটা স্কট কিংয়ের ওই চিঠিতে অ্যাটর্নি জেনারেল পদে প্রেসিডেন্ট ট্রাম্প মনোনীত জেফ সেশনসের সমালোচনা করা হয়েছিল।
কোরেটা স্কট কিং চিঠিটি লিখেছিলেন ৩০ বছর আগে। এতে বর্ণবৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে তখনকার ফেডারেল বিচারকের একটি পদে সেশনসের মনোনয়ন বাতিলের আহ্বান করা হয়েছিল সিনেটরদের।
সিনেটের সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান পার্টির নেতা মিচ ম্যাককনেল বলেন, এলিজাবেথ ওয়ারেন ওই চিঠি পড়ে নিয়ম লঙ্ঘন করে আরেকজন সিনেটরের প্রতি আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। ম্যাককনেলের আপত্তির বিষয়টি ভোটাভুটি পর্যন্ত গড়ায়। এতে সিনেটররা রিপাবলিকান নেতার অনুকূলে ৪৯-৪৩ ভোট দেন।
ওয়ারেন পরে ফেসবুক লাইভে ওই চিঠি পড়ে শোনান।