ডেমোক্রেটিক দপ্তরে গোবর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেক্স টেপ, ই-মেইল স্ক্যান্ডাল, একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি—ইত্যাদি ঘটনায় যুক্তরাষ্ট্রে জাতীয় নির্বাচন এমনিতেই যথেষ্ট কর্দমাক্ত হয়ে পড়েছে। এবার যুক্ত হলো গোবর!
জানা গেছে, সিনসিনাটি থেকে ৩৫ মাইল দূরে ওয়ারেন কাউন্টিতে ডেমোক্রেটিক পার্টির স্থানীয় দপ্তরে কে বা কারা এক ট্রাক গোবর ঢেলে রেখে গেছে। শনিবার সকালে এই গোবরের পাহাড় তার চোখে পড়ার পর এক পুলিশ ব্যাপারটা ডেমোক্রেটিক নেতাদের গোচরে আনেন। ২০১২ সালে নির্বাচনের আগে আগে ঠিক এই অফিসেই একইভাবে ট্রাকবোঝাই গোবর ফেলে রাখা হয়।