ডোনাল্ড ট্রাম্পের ভুল, নাকি রহস্যময় টুইট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভ্রান্তিমূলক টুইট বার্তা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। ৩০ মে মধ্যরাতের পর প্রেসিডেন্ট ট্রাম্প টুইট বার্তায় লেখেন, ‘Despite the constant negative press covfefe’। সম্ভবত তিনি প্রেস কভারেজ লেখতে চেয়েছিলেন। কয়েক ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রেসিডেন্টের এ টুইট বার্তা ভাইরাল হয়ে উঠে।
হোয়াইট হাউসের প্রেসসচিব সেইন স্পাইসার গত ৩১ মে প্রেস ব্রিফিংয়ে রাতারাতি চারদিকে ছড়িয়ে পড়া অসম্পূর্ণ অশুদ্ধ বানান-সংবলিত টুইট প্রসঙ্গে রহস্যময় ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রেসিডেন্ট এবং সামান্য কিছু লোক এর সঠিক অর্থ কি তা জানেন’। স্পাইসার বলেন, টুইটে প্রেসিডেন্টের টুইট বার্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
অবিরত গণমাধ্যমের নেতিবাচক খবর নিয়ে কিছু লিখতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ বার্তা গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যমে ব্যাপক হাস্যরস আর কৌতুকের জন্ম দেয়। টুইট ব্যবহারকারীরা ইচ্ছামতো এর ব্যাখ্যা করেন অথবা এটা নিয়ে হালকা কৌতুক করেন।
গত ৩১ মে ভোর ৬টার আগেই ট্রাম্প টুইট বার্তাটি মুছে নতুন বার্তা লেখেন। যাতে বলা হয়, কে ‘covfefe’ এর অর্থ খুঁজে বের করতে পারেন?’