প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথিত জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে চালকবিহীন বিমান (ড্রোন) হামলা অব্যাহত রাখার পক্ষে ৫৮ শতাংশ মার্কিন। পক্ষান্তরে, এ ধরনের হামলার বিরোধী মাত্র ৩৫ শতাংশ। যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার পরিচালিত নতুন এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। পাকিস্তান, সোমালিয়া ও ইয়েমেনে ড্রোন হামলায় প্রায়ই হতাহত হচ্ছে নিরীহ বেসামরিক মানুষ। অবশ্য জরিপে অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেকই (৪৮ শতাংশ) বলেছেন, ড্রোন হামলায় বেসামরিক লোকজন হতাহত হওয়ায় তাঁরা ‘খুবই উদ্বিগ্ন’। আর ৩২ শতাংশ বলেছেন, তাঁরা ‘কিছুটা উদ্বিগ্ন’।
এএফপি