ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যানসহ অন্যরা
সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যানসহ অন্যরা

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান, রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানকে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। এখানে বসবাসরত প্রবাসী ঢাকা জেলাবাসীর পক্ষ থেকে গত ২৭ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. তাজুল ইসলাম। সদস্যসচিব মো. সেলিম ইব্রাহিমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, ঢাকা জেলা মহিলা লীগের সম্পাদিকা লাবণ্য ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে আরও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, আবদুস সাত্তার খান, মো. গিয়াস উদ্দিন, শফিউল আলম, আলাউদ্দিন আহমেদ, প্রফেসর মনিরুল ইসলামসহ আরও প্রচুর সংখ্যক প্রবাসী ঢাকা জেলাবাসী। প্রধান অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান হয়।
এ ছাড়া খান টিউটোরিয়ালের প্রধান নাঈমা খানকে ইউনেসকো পুরস্কার পাওয়ায় ধন্যবাদ ও বিশেষ সম্মানে ভূষিত করা হয়। প্রধান অতিথি মো. মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, আজকের এই বিরল সম্মাননা আমার জীবনে মাইলফলক হয়ে থাকবে। তিনি তার আজকের পদবি ও মূল্যায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাহবুবুর রহমান বলেন, ঢাকা জেলাকে সুন্দর ও স্বাচ্ছন্দ্য নগরী হিসেবে গড়ে তুলতে তাঁর চেষ্টা অব্যাহত থাকবে। প্রবাসীদের জন্য দেশের অভ্যন্তরে সব ধরনের সেবা প্রদান নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি ডা. তাজুল ইসলাম দলমত-নির্বিশেষে উপস্থিত সবাইকে সংবর্ধনা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অতিথিদের নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।