
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্ক-এর ২০২০-২১ সালের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন খান সভাপতি ও মোহাম্মদ গোলাম মোস্তফা পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের ১৮ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার তৈয়বুর রহমান। কমিশনের অন্য দুজন সদস্য হলেন—মো. আইনুল ইসলাম খান ও রীনা সাহা।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি স্বপন বড়ুয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—মোহাম্মদ হোসেন খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, আলী ইমাম শিকদার, সাঈদা আক্তার, আবুল কালাম আজাদ তালুকদার, মোহাম্মদ মিজানুর রহমান, আবদুস সবুর, মনোয়ারুল ইসলাম, গাজী শামসুদ্দীন, আহসান হাবীব, হাসান মাহমুদ, মুহাম্মদ ফজলুর রহমান ও শেখ সিরাজুল ইসলাম।
পরে সংগঠনের সাবেক চার সভাপতিকে নিয়ে একটি প্রেসিডিয়াম কমিটি গঠন করা হয়। প্রেসিডিয়াম কমিটির সদস্যরা হলেন সাবেক সভাপতি স্বপন কুমার বড়ুয়া, আবুল কালাম আজাদ তালুকদার, মো. তাজুল ইসলাম ও মোল্লা মুনিরুজ্জামান।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন—সভাপতি মোহাম্মদ হোসেন খান, সিনিয়র সহসভাপতি সাঈদা আক্তার, সহসভাপতি এম এস আলম ও মোহাম্মদ শামসুদ্দীন গাজী, সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ মো. হানিফ মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক রওশন আরা বেগম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, রিসার্চ ও পাবলিকেশনস সম্পাদক মো. লিয়াকত আলী।
কার্যকরী পরিষদের সদস্যরা হলেন—মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান, মো. আজহার আলী খান, অনুপ কুমার দাস, মো. আবদুস সালাম ও মো. ইউসুফ আলী।