ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান ৫ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান

শো টাইম মিউজিকের আয়োজনে ১৯তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের আসর বসছে নিউইয়র্কে। ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে আগামী ৫ এপ্রিল এ অনুষ্ঠানে একাধিক চমক থাকবে বলে জানানো হয়েছে।
ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান।
২৯ জানুয়ারি সন্ধ্যায় একটি পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন ব্যবসায়ী শাহ নেওয়াজ, কমিউনিটি সংগঠক নাসরীন আহমেদ, মডেল প্রিয়া বিপাশা প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার নিউইয়র্কের বদলে অন্যত্র ঢালিউড অ্যাওয়ার্ড করার প্রয়াস ছিল। নানা কারণে তা হয়ে ওঠেনি। ২০২১ সালে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান দুবাইয়ে করা হবে বলে আলমগীর খান জানান।
গত বছর নিউইয়র্ক ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সানি লিওনকে আমন্ত্রণ জানিয়ে বিতর্কের জন্ম দেওয়া প্রসঙ্গে আলমগীর খান বলেন, সমালোচনা হয়েছে বলেই গত বছরের অনুষ্ঠানে দর্শক সমাগম ঘটেছিল বেশি।