প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন উপশহরে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন হত্যার বিচারকাজ তত্ত্বাবধান করার জন্য একজন অঙ্গরাজ্য পর্যায়ের বিচারককে নিয়োগ দেওয়া হয়েছে। শহরটির বিচারব্যবস্থায় সেখানকার বাসিন্দাদের সাংবিধানিক অধিকার নিয়মিতভাবে লঙ্ঘিত হয় বলে কেন্দ্রীয় সরকারের এক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এই ব্যতিক্রমধর্মী পদক্ষেপ নেওয়া হলো। ব্রাউনের হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে বিচার বিভাগের এক তদন্তে ফার্গুসন শহরের পুলিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ করা হয়েছে।
রয়টার্স