তরুণ হত্যার প্রতিবাদে মিলওকিতে সহিংসতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় মিলওকি শহরে পুলিশের গুলিতে এক সশস্ত্র তরুণের (২৩) মৃত্যুর ঘটনায় গত শনিবার সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল ছোড়ে এবং একটি পেট্রলপাম্পসহ কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দেয়।
উইসকনসিন অঙ্গরাজ্যের পুলিশ জানায়, শনিবার বিকেলে ওই তরুণকে পুলিশ বাধা দিয়েছিল। তিনি একটি মোটরগাড়ি থেকে পালানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে আহত হয়ে তাঁর মৃত্যু হয়।
ওই তরুণের মৃত্যুর ঘটনায় শ খানেক লোক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। নিহত তরুণের জাতিগত পরিচয় অপ্রকাশিত রেখে পুলিশ বলেছে, তাঁর কাছে চোরাই বন্দুক ছিল। তাঁকে আগে গ্রেপ্তারের নজির রয়েছে।