প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জিহাদে’ যোগ দেওয়ার পরিকল্পনার দায়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক তরুণকে গত বুধবার ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। দণ্ডিত ওই তরুণের নাম শেলটন টমাস বেল (২১)। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে ঘনিষ্ঠ সংগঠন আনসার আল-শরিয়ার হয়ে লড়াইয়ে অংশ নিতে তিনি ২০১২ সালের সেপ্টেম্বরে আরেক কিশোরকে সঙ্গে নিয়ে ইয়েমেন যাওয়ার পরিকল্পনা করেছিলেন। জঙ্গি ইসলামপন্থীদের অস্ত্র সরবরাহের ষড়যন্ত্রের দায়ে গত বছরের মার্চে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
রয়টার্স