বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আজহারুল চৌধুরীর সাহসিকতায় প্রাণে বেঁচে গেছেন মেট্রলিটন ট্রান্সপোর্ট অথোরিটির (এমটিএ) পরিচালক ডেনিস রুশো (৬৫)। আজহারুল নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে এই খবর প্রকাশ করে তাঁর সাহসিকতার প্রশংসা করেছে। তাঁকে সাহসী বীর, হিরো বলে উল্লেখ করেছে।
৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে নিউইয়র্ক নগরের ব্রুকলিনের ডাউন টাউন সাবওয়ে স্টেশনে কাজ করছিলেন এমটিএ পরিচালক ডেনিশ রুশো। এ সময় এক দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি। কৃষ্ণাঙ্গ এক ব্যক্তি হঠাৎ পেছন থেকে ধাক্কা দিয়ে এমটিএর পরিচালককে ট্রেনের লাইনে ফেলে দেয়। এ সময় উত্তর দিকগামী ‘এ’ ট্রেন দ্রুতগতিতে আসছে। ঘটনার আকস্মিকতায় দিশেহারা হয়ে পড়েন তিনি।
ট্রেন লাইনে পড়ে এমটিএ পরিচালক রুশো মারাত্মক হন। তিনি উঠে দাঁড়াতে পারছিলেন না। এ সময় সাবওয়ে ট্রেন স্টেশনে কর্তব্যরত নিউইয়র্ক পুলিশের (এনওয়াইপিডি) দুই কর্মকর্তা বিশেষ করে আজহারুল লাইন থেকে তাঁকে সরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেন। তাঁদের সাহসিকতায় প্রাণে বেঁচে যান তিনি।
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা আজহারুল চৌধুরী ‘এ’ ট্রেন আসার মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে রুশোকে উদ্ধার করেন। আরেক পুলিশ কর্মকর্তা আলেক্সান্ডার মিরোসিনক ট্রেনটি থামিয়ে দেন। তাদের এই দুঃসাহসিক কাজের প্রশংসা করছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ও নিউইয়র্ক পুলিশ বিভাগ।
পরে রুশোকে ব্রুকলিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গণমাধ্যমকে রুশো বলেন, পুলিশ কর্মকর্তাদের তাৎক্ষণিক পদক্ষেপে তিনি প্রাণে বেঁচে গেছেন। তবে তাঁর পাঁজর ও মেরুদণ্ড ভেঙে গেছে।
জানা গেছে, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা আজহারুল চৌধুরী ‘এ’ ট্রেন আসার মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে রুশোকে উদ্ধার করেন। আরেক পুলিশ কর্মকর্তা আলেক্সান্ডার মিরোসিনক ট্রেনটি থামিয়ে দেন। তাদের এই দুঃসাহসিক কাজের প্রশংসা করছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ও নিউইয়র্ক পুলিশ বিভাগ।
আজহারুল চৌধুরী ঘটনাটি নিশ্চিত করে প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, নিউইয়র্ক পুলিশ বিভাগ সাবওয়ের সিসি টিভির ফুটেজ দেখে ওই হামলাকারীকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়ে যাচ্ছে।