তাঁরা বললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্টদের ম্যাকিয়াভেলীয় পরিকল্পনা আমাকে হাসাত।

প্রেসিডেন্ট থাকার সময় তাঁকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রের একের পর এক কথিত পরিকল্পনার কথা উল্লেখ করে গত শনিবার ৯০তম জন্মদিনে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো

এই সেই বুলেট, যার আঘাতে আমার ছেলে মারা গেছে। এক মাস আগে বাড়িতে অভিযান চালায় পুলিশ। তারা ওকে টেনেহিঁচড়ে বাগানে নিয়ে গুলি করে।

সম্প্রতি বিবিসির সাংবাদিককে তামার তৈরি একটি বুলেটের খোসা দেখিয়ে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা আবদুল রেহমান মীর

আমি তো ঠাট্টা করেই কথাটা বলেছিলাম

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আইএসের প্রতিষ্ঠাতা এবং ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে সহপ্রতিষ্ঠাতা আখ্যা দেওয়ার পর টুইটারে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প

গতকাল আবারও আমরা ট্রাম্পের কাছ থেকে মাত্রা ছাড়া মন্তব্য পেলাম। এর আগে তিনি প্রয়াত এক মুসলিম সেনার পরিবারের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছেন। আরও অনেক দেশের পরমাণু অস্ত্র থাকা উচিত বলে মন্তব্য করেছেন। আর এখন সহিংসতা উসকে দিলেন।

আগ্নেয়াস্ত্র রাখার অধিকারের পক্ষের লোকদের হিলারির ‘বিরুদ্ধে ব্যবস্থা নিতে’ ট্রাম্পের আহ্বানের প্রতিক্রিয়ায় গত বুধবার আয়োজিত এক সমাবেশে হিলারি ক্লিনটন