তিন দশকে সর্বোচ্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে আত্মহত্যার হার তিন দশকের মধ্যে সর্বোচ্চসীমায় পৌঁছেছে। পরিসংখ্যান বলছে, মোট আত্মহত্যার ৩ ভাগের ১ ভাগই করেন মধ্যবয়স্ক শ্বেতাঙ্গরা।
যুক্তরাষ্ট্রের জাতীয় জনস্বাস্থ্যবিষয়ক প্রধান ইনস্টিটিউট সেন্টার ফর ডিসিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) গত শুক্রবার তাদের নতুন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২০১৪ সালে প্রতি ১ লাখে ১৩ জন আত্মহত্যা করে, যা ১৯৮৬ সালের পর থেকে সর্বোচ্চ। প্রতিবেদনে আত্মহত্যার প্রবণতা বাড়ার সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে বিশেষজ্ঞরা সম্ভাব্য কারণ হিসেবে দায়ী করছেন ঘুমের জন্য বা ব্যথা উপশমে ব্যবহৃত ওষুধের অপব্যবহার বাড়া এবং ২০০৮ সালে শুরু হওয়া আর্থিক মন্দাকে।
এএফপি