তিন বছরের ছেলের গুলিতে বাবা-মা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে তিন বছরের এক ছেলে শিশুর গুলিতে তার বাবা-মা দুজনই আহত হয়েছেন।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গত শনিবার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্কের একটি হোটেল কক্ষে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই দম্পতি আলবুকার্কের একটি হোটেলে অবস্থান করছিলেন। সঙ্গে ছিল তাঁদের তিন বছর বয়সী এক ছেলে ও দুই বছর বয়সী এক মেয়ে। ঘটনার দিন ছেলে শিশুটি তার মায়ের হাতব্যাগ থেকে আগ্নেয়াস্ত্রটি বের করে খেলছিল। দুর্ঘটনাবশত একপর্যায়ে আগ্নেয়াস্ত্রটি থেকে একটি গুলি বেরিয়ে যায়। গুলিটি শিশুটির বাবার নিতম্ব ভেদ করে মায়ের কাঁধে লাগে।
আহত দম্পতিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ওই দুই শিশুর বাবা। আট মাসের অন্তঃসত্ত্বা মা এখনো চিকিৎসাধীন।
এ ঘটনায় ওই দম্পতিকে অভিযুক্ত করা হবে কি না, এ বিষয়ে জেলা অ্যাটর্নি দপ্তর সিদ্ধান্ত নেবে।
এর আগেও দেশটিতে একই রকমের একাধিক গুলির ঘটনা ঘটে।