তিন বাংলার সভায় কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বাংলা, আমেরিকার কমিটি পুনর্গঠিত হচ্ছে। গত ৭ সেপ্টেম্বর ভার্চুয়াল সংগঠনের ভার্চুয়াল সভায় এ ছাড়া আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বলা হয়, ৪ অক্টোবর নতুন কমিটি ঘোষিত হবে। একইদিন নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘সাহিত্য কর্মশালা’ অনুষ্ঠিত হবে। পাশাপাশি ‘মাস্ক সুন্দর-সুন্দরী প্রতিযোগিতা’ হবে। অনুষ্ঠানে মিনি বইমেলা ও মোড়ক উন্মোচন পর্ব থাকবে। স্মৃতিতর্পণ করা হবে প্রবাস, বাংলাদেশ ও ভারত–বাংলার ৬ ব্যক্তিত্বের। কর্মশালার সনদ ও মাস্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নার্গিস আহমেদ। গ্লোবাল সভাপতি কবি সালেম সুলেরী দিকনির্দেশনামূলক বক্তৃতা করেন। সার্বিক প্রতিবেদন পেশ করেন সম্পাদক কবি রওশন হাসান। বক্তৃতা করেন তিন বাংলার প্রেসিডিয়াম সদস্য কবি মুহম্মদ আলী, সাহিত্য সম্পাদক কবি-অধ্যাপক সাব্রি সাবেরিন, বিশিষ্ট কথাসাহিত্যিক নাসরিন চৌধুরী, কর্মশালা উপকমিটির আহ্বায়ক অধ্যক্ষ আজিজুল হক, বিশিষ্ট সংগঠক-উদ্যোক্তা মিজানুর রহমান, মাস্ক সুন্দর-সুন্দরী প্রতিযোগিতার সমন্বয়কারী জাহিদা আলম, কর্মশালা উপকমিটির সদস্যসচিব লেখক লুৎফর রহমান প্রমুখ। বাংলাদেশ সোসাইটি, নিউজার্সির সভাপতি সংস্কৃতিসেবী ফারুক আজমও এতে অংশ নেন।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, লেখক মুহম্মদ আলী সংশ্লিষ্ট সাব-কমিটির আহ্বায়ক হচ্ছেন। কন্ট্রিবিউটিং অ্যাডভাইজার শাহ ফিরোজ থাকছেন সমন্বয়কারী হিসেবে।

২১ সদস্যবিশিষ্ট কমিটিতে নেতৃত্ব দেবেন সভাপতি ও সম্পাদক। প্রেসিডিয়াম সদস্য থাকবেন পাঁচ থেকে সাতজন। থাকছেন একজন করে ভাইস প্রেসিডেন্ট ও যুগ্ম সম্পাদক।

কথা-কবিতা ও আবৃত্তি ছন্দের কর্মশালা

কথা-কবিতা ও আবৃত্তি ছন্দের কর্মশালা সাব-কমিটির আহ্বায়ক করা হয়েছে অধ্যক্ষ আজিজুল হককে। সদস্যসচিব সংগঠক-লেখক লুৎফর রহমান। বিশিষ্ট লেখক-বিশেষজ্ঞরা প্যানেল প্রশিক্ষক থাকবেন। প্রধান মডারেটর থাকবেন শুদ্ধতাবাদী কবি-কথাকার সালেম সুলেরী। তিনি সাহিত্যিক হুমায়ূন আহমেদের একমাত্র ‘কো-রাইটার’।

কর্মশালায় বিশ্বমানের গদ্য-পদ্য রচনার কৌশল আলোচিত হবে। উল্লেখযোগ্য বিষয় থাকছে, বাক্যে সিঁড়ি বৈশিষ্ট্য, সিঙ্গেল ডিজিটের শব্দে বাক্যগঠন, সাহিত্যে সাংবাদিকতার ফাইভ-ডব্লিউ-এইচ প্রয়োগ, কবিতায় ছন্দ প্রয়োগের সহজ কৌশল, স্বরবৃত্ত+মাত্রাবৃত্ত+অক্ষরবৃত্ত ছন্দ জানা, সনেট, হাইকু ইত্যাদি ছন্দপ্রধান কবিতা লেখার কৌশল প্রভৃতি।

প্রশিক্ষণ শেষে সনদ দেওয়া হবে। কর্মশালার প্রয়োজনীয় তৈজষ বা ম্যাটেরিয়াল সরবরাহ করা হবে। থাকবে গাইড/নোটবুক, কাগজ, কলম, বোর্ড। হালকা নাশতা ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা। কর্মশালা ফি জনপ্রতি ৫০ মার্কিন ডলার। তিন বাংলার সদস্যদের জন্য ৩০ ডলার।

রেজিস্ট্রেশন (কর্মশালা প্রাঙ্গণে) সকাল সাড়ে এগারোটার মধ্যে করতে হবে। অতিমারি বা মহামারির কারণে আসন সীমিত। ফেসবুক ইনবক্স, ইমেইল বা সরাসরি ফোনে নাম রেজিস্ট্রি করতে হবে। সর্বশেষ সময় ১ অক্টোবর সন্ধ্যা সাতটা।

মাস্ক সুন্দর-সুন্দরী প্রতিযোগিতা

এই প্রতিযোগিতায় ছবি পাঠানোর শেষ তারিখ ১ অক্টোবর। এই প্রতিযোগিতা সারা পৃথিবীর জন্য উন্মুক্ত। তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে। পুরুষ, নারী ও শিশু (অনূর্ধ্ব ১২) বছর পর্যন্ত। রুচিশীল মাস্ক পরিহিত মুখচ্ছবি পাঠাতে হবে। এক আইডিধারী সর্বোচ্চ তিনটি ছবি পাঠাতে পারবেন। Tinbangla ফেসবুক আইডিতে ছবি পোস্ট করতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ইমেইল বা ইনবক্সেও পাঠানো সম্ভব। সর্বশেষ সময় ২৯ সেপ্টেম্বর রাত ১০টা (নিউইয়র্ক সময়)।

সাহিত্য-কর্মশালা ও মাস্ক সুন্দর-সুন্দরী প্রতিযোগিতার ইমেইল

[email protected]. ফেসবুক আইডি Tinbangla US। ফোন ‍+১–২১২–৬৭১–২৬৩০। উভয় ক্ষেত্রেই নাম, সংক্ষিপ্ত ঠিকানা, ফোন/ইমেইল দিতে হবে। সংশ্লিষ্ট সাব কমিটির যুগ্ম আহ্বায়ক এবাদ চৌধুরী ও সাহিত্যিক নাসরিন চৌধুরী।

স্মতিতর্পণে প্রয়াত ৬ কৃতবিদ্য ও উৎসর্গ প্রবাসখ্যাত তিন কবি

তিনজন প্রবাসখ্যাত কবির নামে কর্মশালাটি উৎসর্গ করা হয়েছে। এঁরা হলেন কবি অমিয় চক্রবর্তী, শহীদ কাদরী, সুরাইয়া খানম। বিশেষ স্মৃতিতর্পণে তিন বাংলার ৬ কৃতবিদ্য। বাংলাদেশ–সাহিত্যিক-সাংবাদিক শামসুর রাহমান, রাহাত খান; ভারত–বাংলা–সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, নবনীতা দেব-সেন; প্রবাস বাংলা–সংগঠক কামাল আহমেদ, কবি আলেয়া চৌধুরী।