তিন শিক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার চ্যাপেল হিলে এক বন্দুকধারীর গুলিতে তিনজন মুসলিম শিক্ষার্থী নিহত হয়েছেন। গত মঙ্গলবারের এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্রেইগ স্টিফেন হিকস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত শিক্ষার্থীরা হলেন চ্যাপেল হিলের বাসিন্দা ডেহ স্যাডি বারাকাত, তাঁর স্ত্রী ইউসোর আবু-সালহা ও বোন রাজন আবু-সালহা। পুলিশের ওয়েবসাইটে হত্যার ঘটনা নিশ্চিত করা হলেও হত্যার কারণ উল্লেখ করা হয়নি। এএফপি