প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে আফগানিস্তানের তিন সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। তাঁরা ম্যাসাচুসেটসের কেপ কোডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে একটি যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিলেন। ম্যাসাচুসেটস ন্যাশনাল গার্ডের মুখপাত্র লে. কর্নেল জেমস শ্যাডি বলেন, মেজর জান মোহাম্মদ আরশ, ক্যাপ্টেন মোহাম্মদ নাসির আসকারজাদা ও ক্যাপ্টেন নুরুল্লাহ আমিনইয়ার নামের ওই তিন আফগান সেনাকে সর্বশেষ দেখা গেছে কাছের একটি বিপণিবিতানে। তবে তাঁরা নিরাপত্তার জন্য কোনো হুমকি নন।
রয়টার্স