তিনি ট্রাম্পের সৎ ভাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড। সাতটি মুসলিম দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি, এর বিরোধিতা করায় অ্যাটর্নি জেনারেলকে সরিয়ে দেওয়া এবং বিতর্কিত একজন ব্যক্তিকে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়াসহ নানান কর্মকাণ্ডের কারণে আলোচনায় তিনি। এবারও একটি অন্য কারণে ট্রাম্প আলোচনায়। সেটি হলো ট্রাম্পের এক সৎ ভাইয়ের সন্ধান পাওয়া গেছেন আফ্রিকার মহাদেশের কেনিয়ায়। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন। তার নাম কি বা তিনি সেখানে কিইবা করছেন-এসব নিয়ে চলছে বিশ্লেষণ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তিনি কি আসলেই ট্রাম্পের ভাই?

বিবিসি ও দ্য সানের খবরে বলা হয়েছে, মার্কিন কমেডিয়ান ও রেডিও হোস্ট রিকি স্মাইলিস গত জানুয়ারিতে তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। ওই ছবির ব্যক্তির চেহারা দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতোই। পোস্টে তিনি মন্তব্য করেছেন, একজন কেনিয়ান ব্যক্তি দাবি করেছেন তিনি ট্রাম্পের সৎভাই। এরপর সেই পোস্ট হওয়ার পরপরই ভাইরাল হয়ে যায়। বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করতে থাকেন এবং অনেকে ছবিটি শেয়ারও করেন। কেউ ইতিবাচক কেউবা নেতিবাচক মন্তব্য করেছেন। তবে একজন ওই ব্যক্তিকে শনাক্ত করেছেন আফ্রিকার মালাবির ‘নাইরাঙ্গি ট্রাম্প’ হিসেবে। তিনি মালাবিকে গর্বিত করেছেন বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু আসলে তিনি তা নন।

কিন্তু  বিবিসির পক্ষ থেকে ওই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করা হয়েছে। তারা প্রকৃত পরিচয়ও বের করেছেন। ভাইরাল হওয়া ছবির ওই ব্যক্তি আসলে ঘানার নবনির্বাচিত প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডু। মূল ছবিটিতে দেখা যায় নানা আকুফো-আড্ডু তার নিউ পেট্রিওটিক পার্টির (এনপিপি) একজন সেলিব্রেটি সমর্থক ঘানার অভিনেতা কফি আডোর শুভেচ্ছা গ্রহণ করছেন।


খবরে বলা হচ্ছে, রিকি স্মাইলির ফেসবুকে এখন পর্যন্ত ৩১১টি মন্তব্য পড়েছে। এর মধ্যে মাত্র দুজন ছবির প্রকৃত ব্যক্তিকে শনাক্ত করতে পেরেছেন বলে বলা হয়েছে। তবে ট্রাম্পের সৎভাই না হয়েও আকুফো-আড্ডুকে তার কিছু সমর্থক ‘নানা ট্রাম্প’ নাম দিয়ে ফেলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ঘানার প্রেসিডেন্ট নানা মূলত কাছাকাছি সময়েই ক্ষমতা গ্রহণ করেছেন। সে কারণেই হয়তো এ ধরনের মজার ঘটনাটি ঘটছে। সামাজিক মাধ্যমে কিছু ব্যবহারকারীর মন্তব্য, ‘আকুফো-আড্ডু ট্রাম্প ঘানাকে আবার ধন্য করেছেন।’