তুলাধোনা ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প বিতর্কে নিজ দলের প্রতিদ্বন্দ্বীদের হাতে নাকাল হলেন। দলের অন্য সব সম্ভাব্য প্রার্থীই বিভিন্ন ইস্যু তুলে কড়া সমালোচনা করেন তাঁর। তোপের মুখে পড়েও ট্রাম্প প্রতিদ্বন্দ্বী জেব বুশের স্ত্রী সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করতে রাজি হননি। গত বুধবার ক্যালিফোর্নিয়ার রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে অনুষ্ঠিত বিতর্কে ট্রাম্প ও বুশ বেশ কয়েকবার মুখোমুখি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এবার ১৫ জন রিপাবলিকান নেতা বা সমর্থক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার লড়াইতে নেমেছেন।

বিবিসি