তুষারের ভারে ছাদ ধসে পড়ার আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের বাফেলো নগরে নিজ বাড়ির ছাদে জমে থাকা তুষার পরিষ্কার করছেন এক ব্যক্তি। সপ্তাহখানেক ধরে নিউইয়র্কের পশ্চিমাঞ্চল ও বাফেলোতে ভারী তুষারপাতে কয়েক ফুট পর্যন্ত তুষারের স্তূপ জমেছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে সপ্তাহান্তে বৃষ্টিপাত ও উষ্ণতা থাকার কথা বলা হয়েছে। এতে তুষার গলে বিশাল এলাকাজুড়ে বন্যা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো নগরে সপ্তাহজুড়ে ভারী তুষারপাত গত শুক্রবার শেষ হয়েছে। তাই বলে স্বস্তিতে নেই নগরের মানুষ। ঘরবাড়ি ও রাস্তাঘাট সবখানেই পুরু হয়ে জমেছে তুষারের স্তূপ । বিশেষ করে ছাদের ওপর জমে থাকা তুষারের ভারী স্তূপ এখন বেশ বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। এসব বাড়ির মানুষের আতঙ্ক—এই বুঝি ছাদটা ধসে পড়ে!
আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানানো হয়, গতকাল রাতে ৩০টির বেশি বাড়ির ছাদ ধসে পড়েছে। এসব বাড়ির বেশির ভাগই খামার ও সমতল ছাদের বাড়ি। আবহাওয়ার পূর্বাভাসে এর মধ্যে বৃষ্টি ও গরম পড়ার কথা বলা হয়েছে। এতে তুষারপাত-কবলিত এলাকায় বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
আকস্মিক এ তুষারপাতে পশ্চিম নিউইয়র্কে কমপক্ষে ১২ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে।