তেল ব্যবসায়ী রেক্স টিলারসন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী পদে তেল ব্যবসায় যুক্ত রেক্স টিলারসনকে বেছে নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটি সূত্র শনিবার এ খবর দিয়ে বলেছে, রাশিয়ার সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই টিলারসন অগ্রাধিকার পাচ্ছেন।
রেক্স টিলারসন বহুজাতিক তেল কোম্পানি এক্সনমোবিলের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী। তাঁর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সুসম্পর্ক থাকার বিষয়টি আলোচনায় আছে। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্পের পক্ষে কাজ করার অভিযোগ ওঠায় যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধকালীন প্রতিপক্ষের নাম ইতিমধ্যে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।
ডেমোক্রেটিক পার্টির সিনেটর বব মেনেন্ডেজ বলেছেন, টিলারসনকে ওই দায়িত্ব দেওয়াটা ‘ভীতিকর ও অযৌক্তিক’।