থ্যাংকস গিভিং ডেতে প্রবাসীদের টার্কি ভোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার্চে বিরিয়ানি বিতরণ করার মাধ্যমে থ্যাংকস গিভিং ডে উদ্‌যাপন করেছে মজুমদার ফাউন্ডেশন
চার্চে বিরিয়ানি বিতরণ করার মাধ্যমে থ্যাংকস গিভিং ডে উদ্‌যাপন করেছে মজুমদার ফাউন্ডেশন

আমেরিকার সর্বজনীন সামাজিক, সাংস্কৃতিক উৎসব থ্যাংকস গিভিং ডে। আমেরিকানদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটিও উৎসবমুখর পরিবেশে দিনটি উদ্‌যাপন করেছে।
স্বজনদের সঙ্গে টার্কি ভোজের মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করা রীতিমতো ঐতিহ্যের অংশ। এ উপলক্ষে ব্যক্তি ও পারিবারিক উদ্যোগ ছাড়াও বিভিন্ন সংগঠনের উদ্যোগে টার্কি ভোজের আয়োজন করা হয়।
থ্যাংকস গিভিং ডে উদ্‌যাপন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ম্যাসির উদ্যোগে ম্যানহাটনে দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয়। হাজারো মানুষ এই শোভাযাত্রায় অংশ নেয়। নিউইয়র্কে আর্তমানবতার সেবাদানকারী প্রতিষ্ঠান মজুমদার ফাউন্ডেশন এবার ভিন্ন ভাবে উদ্‌যাপন করেছে থ্যাংকস গিভিং ডে। সংগঠনটি ব্রঙ্কসের একটি চার্চে বিরিয়ানি বিতরণ করার মাধ্যমে দিনটি উদ্‌যাপন করেছে।
থ্যাংকস গিভিং ডেতে ব্রঙ্কসে টার্কি ভোজের আয়োজন করে বাপা। এতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার উদ্যোগে এদিন একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানেও বিপুলসংখ্যক প্রবাসী বাঙালিসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হৃদয়ে বাংলাদেশ সংগঠনের উদ্যোগেও উদ্‌যাপিত হয় থ্যাংকস গিভিং ডে। এই আয়োজনে টার্কি ভোজ ছাড়াও ছিল মজাদার অনেক খাবার। খলিল বিরিয়ানির বড় টার্কি ছাড়াও কেক কেটে আপ্যায়ন করা হয় অতিথিদের। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল উপভোগ্য।
এ ছাড়া আরও অনেক সংগঠন যেমন নয়ন-আলি প্যানেল, মজুমদার ফাউন্ডেশন বর্ণাঢ্য আয়োজন করে। সাংগঠনিক আয়োজন ছাড়াও প্রবাসের পরিবারগুলো থ্যাংকস গিভিং ডে পালন করেছে টার্কি ভোজ আর স্বজন সমাবেশের মধ্য দিয়ে।