মজুমদার ও ভারতী ফাউন্ডেশনের উদ্যোগ
থ্যাঙ্কস গিভিং দিবস উপলক্ষে ব্রঙ্কসে ফ্রি লাঞ্চ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরের ব্রঙ্কসের কয়েকটি সংস্থার উদ্যোগে থ্যাঙ্কসগিভিং দিবস উপলক্ষে ২৬ নভেম্বর দুপুরে স্থানীয় জনগণের মধ্যে বিনা মূল্যে গরম খাবার ও স্ন্যাক্স বিতরণ করা হয়েছে।
ভারতী ফাউন্ডেশন, মজুমদার ফাউন্ডেশন, ৪৩ পিসিটি এবং স্থানীয় অ্যাসেম্বলিম্যান লুই সেপুলভেদা আয়োজিত ওই খাদ্য বিতরণ কর্মসূচিতে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এ প্রসঙ্গে স্থানীয় বোর্ড সদস্য ও আইনজীবী মোহাম্মদ এন মজুমদার বলেন, সমাজের পেছনে পড়া জনগোষ্ঠীর দিকে তাকিয়ে দেখার জন্য এ ধরনের কর্মসূচি একটি ভালো দৃষ্টান্ত।
ব্রঙ্কসে এটি ছিল দ্বিতীয়বারের মতো খাদ্য বিতরণ কর্মসূচি। গত বছরও একই স্থানে স্থানীয় অ্যাসেম্বলিম্যান লুই সেপুলভেদার কার্যালয়ের সামনে খাদ্য বিতরণ করা হয়েছিল।