দক্ষিণ সীমান্তে দিনে মাত্র ২০ জন আশ্রয় দাবি করতে পারবেন!
যোগ্যতার ভিত্তিতে নয়, সংখ্যার ভিত্তিতে খুলবে আমেরিকার সীমান্ত দরজা। দক্ষিণ সীমান্ত দিয়ে একটি নির্দিষ্টসংখ্যক লোক প্রবেশ করতে পারবে। সীমান্তে প্রতি দিন নির্দিষ্ট সংখ্যার বাইরে কোনো মানুষ আশ্রয় দাবি করতে পারবে না। বিষয়টি আমেরিকার দক্ষিণ সীমান্তের অভিবাসী ও অভিবাসন আইনজীবীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এক কর্মকর্তা গত ২৫ জানুয়ারি এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানান। ব্যস্ততম এই সীমান্ত টিজুয়ানাকে সান-ডিয়েগোর সঙ্গে যুক্ত করেছে। বিবৃতিতে বলা হয়, এ সীমান্তে এখন থেকে দিনে কেবল ২০ জন মানুষকে আশ্রয়ের অনুমতি দেওয়া হবে। ২৫ জানুয়ারি থেকেই এই ঘোষণা কার্যকর হয়েছে। এর আগে কাস্টমস ও বর্ডার প্যাট্রোল কর্মকর্তারা প্রতি দিন গড়ে ১০০ জন ব্যক্তিকে আশ্রয়ের অনুমতি দেওয়া হতো।
যে মুহূর্তে আশ্রয়প্রার্থীরা আমেরিকায় অভিবাসনের জন্য আদালতে শুনানির অপেক্ষা করছেন, ঠিক সেই মুহূর্তেই ট্রাম্প প্রশাসন এই ‘মিটারিং’ প্রক্রিয়া চালু করেছে। এ নীতি পরিবর্তনের কারণে আমেরিকায় আশ্রয়প্রার্থীদের বড় অংশকেই মেক্সিকোয় থাকতে বাধ্য হতে হবে।
মেক্সিকো সিটিতে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে মেক্সিকো কমিটির মুখপাত্র জানান, আমেরিকার সরকারি কর্মকর্তারা মেক্সিকোর কর্মকর্তাদের জানিয়েছেন, তাঁরা ২৫ জানুয়ারি থেকে স্যান ইয়াসিড্রো বন্দর দিয়ে দৈনিক ২০ জন অভিবাসীকে প্রক্রিয়াজাতকরণ করা হবে। সান ইয়সিড্রোর বন্দরে মিটারিং প্রক্রিয়ার মাধ্যমে প্রতিদিন মাত্র ২০ জনকে গ্রহণ করার এ সিদ্ধান্ত অভিবাসনপ্রার্থীদের মধ্যে ভয়াবহ বিপর্যয় নিয়ে আসবে। নতুন এই নীতিমালার সঙ্গে একমত না হলেও তারা এটি মেনে চলবে।
সিবিএস নিউজের সঙ্গে একটি টেলিফোন সাক্ষাৎকারে ইমিগ্রেশন জাস্টিস ক্যাম্পেইনের আইনজীবী ক্যাটি শেফার্ড বলেন, এখন আশ্রয়প্রার্থীরা আমেরিকার পরিবর্তে সীমান্তবর্তী শহরটিতে অপেক্ষা করতে বাধ্য হবে। এখন শীতের সময়। এই সময় এ ধরনের সিদ্ধান্ত একেবারে অমানবিক।