দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনভোজনে সংগীত পরিবেশন করছেন একজন শিল্পী। ছবি: এম বি তুষার
বনভোজনে সংগীত পরিবেশন করছেন একজন শিল্পী। ছবি: এম বি তুষার

সিলেট দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইন্‌ক-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট নিউজার্সির ক্রেইগমোর রিক্রিয়েশন কমপ্লেক্সে এই বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিসহ নিউইয়র্ক ও নিউজার্সিতে বসবাসরত বিপুলসংখ্যক সিলেট দক্ষিণ সুরমাবাসী যোগ দেন।

ছফিউর রহমান বাবলু, মনসুর আহমদ চৌধুরী, মো. হক সিরাজ, আবদুল আহাদ হেলাল, শামীম আহমদ, আল আমিনুল হক পান্না, জামাল উদ্দিন, ওলিউর রহমান তোরণের উদ্যোগে সিলেট দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব আমেরিকার এ বনভোজন অনুষ্ঠিত হয়। খেলাধুলার দায়িত্বে ছিলেন মিসবাহ উদ্দিন এবং র‌্যাফল ড্রর দায়িত্বে ছিলেন এনামুল বারী মজনু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব আমেরিকার প্রধান উপদেষ্টা মো. ফখরুল ইসলাম মাছুম। বিশেষ অতিথি ছিলেন নিউজার্সির প্যাটারসনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান শাহীন খালিক ও সিলেট ওসমানী নগরের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, উপদেষ্টা বেলাল চৌধুরী, আবদুল কাদির আশিক। আয়োজকেরা বলেন, দুপুরে উৎসবমুখর পরিবেশে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে অতিথিদের অ্যাপেটাইজার পরিবেশন করা হয়।

বনভোজনে প্রবাসের জনপ্রিয় শিল্পী প্রমি তাজসহ অন্যান্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের জন্য ছিল খেলাধুলা। পুরুষ ও নারীদের জন্যও ছিল বিশেষ আয়োজন। ১১টি ইভেন্টের উপভোগ্য খেলাধুলা ছাড়াও সবশেষে অনুষ্ঠিত হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র‌্যাফল ড্র।

খেলাধুলায় অংশগ্রহণকারী এবং র‌্যাফল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। র‌্যাফল ড্রর পুরস্কারের মধ্যে ছিল—প্রথম পুরস্কার ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি, ২য় ও ৩য় পুরস্কার আই ফোন সিক্স এস, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পুরস্কার ছিল ল্যাপটপ। এ ছাড়া র‌্যাফল ড্রতে আরও পাঁচটি বিশেষ পুরস্কার ছিল।