দরজা খোলা রেখেই চলছিল সাবওয়ে ট্রেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের সাবওয়েতে (পাতাল রেল) যাতায়াত করেন, একটি সতর্কবার্তা শোনা যায়। সতর্ক বার্তাটি হলো—‘দয়া করে দরজাগুলো পরিষ্কার করে রাখুন।’ কারণ দরজা বরাবরে কেউ দাঁড়িয়ে থাকলে সেন্সরে সমস্যা হয়, দরজা অটোমেটিক বন্ধ হতে পারে না।
চলতি সপ্তাহে চলাচলের সময় বেশ কয়েকটি ট্রেনের দরজা পুরো বন্ধ হয়নি। এ কারণে এমটিএকে কয়েকটি পাতাল ট্রেন যাত্রীসেবা থেকে সরিয়ে ফেলতে হয়েছে।
৭ জানুয়ারি রাতে এমটিএ দরজার সমস্যার কারণে ২৯৮ রুটে ট্রেন সরিয়ে ফেলে এএমটিএ। পরে অতিরিক্ত অন্য ট্রেন চালাতে হয়েছে। নিউইয়র্ক সিটির ট্রানজিট প্রেসিডেন্ট অ্যান্ডি বাইফোর্ড এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
অ্যান্ডি বাইফোর্ড বলেন, ট্রেনের দরজাগুলোতে যথেষ্ট বড় ফাঁক ছিল। যেকোনো শিশুর পক্ষে ওই দরজা খোলা সহজ ছিল। এতে যেকোনো বড় দুর্ঘটনায়ও ঘটতে পারত।
বাইফোর্ড বলেন, এই সমস্যা ঠিক হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।