দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক করলেন দীপু মনি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগে বিএনপি-জামাতের অনুপ্রবেশকারী থেকে সাবধান থাকতে হবে। কোনো অপশক্তি যাতে দল ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। জাতীয় শোক দিবস ও শ্রমিক লীগ মিশিগান স্টেট শাখা সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টেলিকনফারেন্সে তিনি এসব কথা বলেন।
একই অনুষ্ঠানে শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম টেলিকনফারেন্সে সম্মেলনের সফলতা কামনা করে বলেন, বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদত বার্ষিকীর মাসে শোককে শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনে যাতে দল আবার ক্ষমতায় আসতে পারে, সেই লক্ষ্যে সুসংগঠিত হয়ে একযোগে কাজ করতে হবে।
১৩ আগস্ট সন্ধ্যায় হ্যামটামিক সিটির জমজম রেস্টুরেন্টের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী আবদুর রহিম বাদশা। সম্মেলনের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন।
প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মিশিগান আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ চান, মিশিগান স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন, হ্যামটামিক সিটির কাউন্সিলম্যান ও মেয়র নির্বাচনে প্রাইমারি বিজয়ী মো. কামরুল হাসান, কাউন্সিলম্যান আবু আহমেদ মুসা ও সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়কারী নজরুল ইসলাম।
এদিনের কর্মসূচির মধ্যে ছিল জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, সম্মেলন উদ্বোধন, আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন। দোয়া মাহফিলে ‘৭৫-এর ১৫ আগস্ট নৃশংস হত্যাকাণ্ডে শাহাদত বরণকারী বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ওয়ালিউর রহমান।
অনুষ্ঠানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিবেশন করা হয় জাতীয় সংগীত।
জাতীয় শ্রমিক লীগের মিশিগান স্টেট শাখার আহ্বায়ক মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব আব্দুল বাসিতের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আহমদ, নরুল আমিন মানিক, সাহেদ আহমদ আনসারী, ইজাজ আহমদ, আবু নাসের খান জামাল, মোস্তাক আহমদ মুক্তা, এম এ সালাম সেলিম, নুরুল ইসলাম বাঙ্গালি, মোস্তাফা আল্লামা ও খালেদ হোসেন। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোর্শেদ আহমদ, বাবুল মিয়া সুহেল, হেলিম আহমদ, মতিয়ূর রহমান মিমু, মিরাজ উদ্দিন আহমদ, আলফু কামালী, মঞ্জুর খান, নিজাম আহমদ, বদরুল ইসলাম, রতন বড়ুয়া, মিলাদ চৌধুরী, বাবুল মিয়া সোহেল, সেলিম আহমেদ, আবুল হোসেন সোলেমান, শাবুল হোসেন, মাহবুব রাব্বি খান, আব্দুল মুকিত, আজিজুর রহমান, গৌউস উদ্দিন, খালেক আহমদ রাহিন, মিশরাত হোসেন, বোরহান প্রমুখ।
সমাবেশে আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
সম্মেলনে মো. মোশাররফ হোসেনকে সভাপতি, আব্দুল বাসিতকে সিনিয়র সহ সভাপতি এবং খালেক আহমদ রাহিনকে সাধারণ সম্পাদক করে জাতীয় শ্রমিক লীগ মিশিগান স্টেট শাখা কমিটি ঘোষণা করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করা হবে।
টেলিকনফারেন্সে ডা. দীপু মনি আরও বলেন, বঙ্গবন্ধু–কন্যা প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। ইতিমধ্যেই তাঁর নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সম্মেলনের সফলতা
কামনা করে তিনি দেশ-বিদেশের মুজিব আদর্শের সৈনিকদের ইস্পাত দৃঢ় ঐক্য ও যোগ্য নেতৃত্বের হাতে দলকে তুলে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন ও শেখ হাসিনার ঘোষিত উন্নত দেশে রূপান্তরের সহযোগিতার আহ্বান জানান।