দানের শাস্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহহীনকে প্রকাশ্যে খাবার দেওয়ায় দুবার আটক হওয়ার পরও ক্ষান্ত হননি আরনল্ড অ্যাবোট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ৯০ বছর বয়সী এই মানবাধিকারকর্মী কারাগারে যেতে হলেও দাতব্য কাজ চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। গৃহহীনদের প্রকাশ্যে খাবার দেওয়ায় চলতি সপ্তাহে তাঁকে দুবার আটক করা হয়। গত মাসে ফ্লোরিডায় পাস হওয়া নতুন এক আইন অনুযায়ী গৃহহীনদের প্রকাশ্যে কোনো খাবার দেওয়া যাবে না। অভিযোগ প্রমাণিত হলে অ্যাবোটের দুই মাস কারাদণ্ড ও ৫০০ ডলার অর্থদণ্ড হতে পারে। এএফপি