দাফনে সাহায্য দিচ্ছে বারী হোম কেয়ার

নিউইয়র্কে হোমকেয়ার সার্ভিসের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বারী হোমকেয়ার দীর্ঘ দিন ধরে কমিউনিটিতে অসুস্থ, চলাফেরায় অক্ষম ও প্রবীণদের নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইন মেনে সহজ পদ্ধতিতে হোমকেয়ার সার্ভিস দিয়ে থাকে, দ্রুততার সঙ্গে হোমকেয়ার সেবা চালুর নিশ্চয়তা দেয় এবং নাগরিকদের ঘরে বসে উপার্জনে সহায়তা করে।
সম্প্রতি কোভিড–১৯ তথা করোনাভাইরাসের এই সংকটকালেও নিঃস্বার্থভাবে কমিউনিটিতে সেবার হাত বাড়িয়েছে বারী হোমকেয়ার। ইতিমধ্যেই কমিউনিটিতে প্রাণঘাতী করোনায় মৃত ব্যক্তিদের ফিউনারেলের খরচ বহন করে দৃষ্টান্তে স্থাপন করেছে বারী হোমকেয়ার। প্রতিষ্ঠানটির প্রধান আসেফ বারী এই প্রতিবেদককে জানান, ‘ইতিমধ্যে আমরা কমিউনিটির অসংখ্য ভাইবোনকে প্রাণঘাতী করোনা রোগে হারালাম। তাদের মধ্যে যেসব দরিদ্র পরিবার মৃত স্বজনদের ব্যয়বহুল ফিউনারেল খরচ জোগাতে হিমশিম খাচ্ছিল, আমরা সাধ্যমতো তাদের অর্থ সাহায্য দিয়েছি এবং তাদের দাফনের সার্বিক তত্ত্বাবধান কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। কমিউনিটিতে করোনায় মৃতু ব্যক্তিদের পরিবারের সদস্যরা ফিউনারেলের জন্য আর্থিক সহযোগিতা পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ৬৩১-৪২৮-১৯০১ এই নম্বরে।
আসেফ বারী অনুরোধ করেন, কমিউনিটির বিত্তশালীরা, কমিউনিটিতে নেতৃত্বদানকারী বৃহৎ প্রতিষ্ঠানগুলো যেন সাধ্যমতো অর্থ সহযোগিতার হাত বাড়িয়ে এই সংকটকালে কমিউনিটির পাশে এসে দাঁড়ান।
আসেফ বারী আরও বলেন, এই সংকটে আমরা যেন মনোবল হারিয়ে না ফেলি। আসুন, আমরা করোনা প্রতিরোধে যথার্থ নিয়মকানুন, স্বাস্থ্যবিধি মেনে চলি, যথাসম্ভব ঘরে থেকে করোনার বিস্তার রোধ করি, আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে/রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে শরীরের প্রতি যত্নশীল হই। করোনা সম্পর্কিত মানসিক চাপ বর্জন করে সার্বিক সচেতনতা বৃদ্ধিতে সচেষ্ট হই। মহান আল্লাহ আমাদের সহায় হোন।’
আসেফ বারী কয়েক দশক ধরে কমিউনিটির সেবায় নিবেদিতপ্রাণ। তিনি বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উপদেষ্টা, রংপুর জিলা সমিতির সভাপতি হিসেবে কমিউনিটির মানুষের জীবন মান উন্নয়নে এবং বিভিন্ন সংকটকালীন সময়ে কান্ডারির ভূমিকা পালন করেছেন।