দাবদাহের মধ্যেও জমে উঠেছে খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে তীব্র দাবদাহের মধ্যেও বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) ও কমিউনিকেশন ওয়ার্কার অব আমেরিকা (সিডব্লিউএ) লোকাল ১১৮২ আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। গত ২৬ ও ২৭ জুন দাবদাহের পরও কুইন্সের মাঠে ছিল বিপুলসংখ্যক দর্শনার্থী।

২৬ জুন প্রথম ম্যাচ ছিল সুপার ঈগলস বনাম সুপার স্টারের। ৭ উইকেটে সুপারস্টার এ খেলায় জয় লাভ করে। ১৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে সুপার স্টারের রান ছিল ৭৫। সুপার ঈগলস ১১ ওভারে ৩ উইকেটে ৭৬ রান করেছে। সুপার ঈগলসের মুস্তাফিজুর রহমানকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়।

এ দিনের অপর খেলায় মুখোমুখি হয় দ্য কিংস ইলেভেন বনাম কুইন্স নর্থ রাইজিং স্টার। এ ম্যাচে ৭৬ রানে কিংস ইলেভেন জয় পায়। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দিলানি সামারানকা। তিনি ৬২ রান করেন এবং একটি উইকেট নেন।

২৭ জুন প্রথম ম্যাচের ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ফ্লাইং ঈগলস ৯৬ রান করেছে। এ ম্যাচে নিউইয়র্ক টাইগার্স ১১.২ ওভারে ২ উইকেটেই ৯৭ রান করে এবং ৮ উইকেটে ফ্লাইং ঈগলসকে হারিয়েছে। এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন চৌধুরী। নিউইয়র্ক টাইগার্সের চৌধুরী ৪৮ রান করেছেন এবং প্রতিপক্ষের একটি উইকেটও পেয়েছেন।

দিনের দ্বিতীয় ম্যাচে ব্রুকলিন নর্থ ২০ ওভারে ৭ উইকেটে ৮৭ রান করেছে। বাপা টিম করেছে ১৫.১ ওভারে ৪ উইকেটে ৮৮ রান। ৬ উইকেটে এ ম্যাচে বিজয়ী বাপা টিমের আবু হাসান ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। তিনি ১১ রান করেছেন, ২ উইকেট পেয়েছেন এবং ৪ ওভারে মাত্র ৭ রান করার সুযোগ দিয়েছেন প্রতিপক্ষকে।

নিউইয়র্কে চলমান তীব্র দাবদাহের মধ্যেও দর্শক দিনের খেলা উপভোগ করেন। উভয় দলকে উৎসাহ দেওয়ার জন্য ২৬ জুন মাঠে উপস্থিত ছিলেন সিডব্লিউএ ১১৮২-এর ভারপ্রাপ্ত প্রশাসক রিকি মরিসন। পুরস্কার বিতরণ করেন ট্রাফিক এনফোর্সমেন্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর স্টেসি জনসন ও ট্রাফিক ম্যানেজার লিসা লং উইট।