দারুল কিরাত কোর্সের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুল কিরাত কোর্সের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শিক্ষার্থীরা

আহলুল বাইত দারুল কোরআন একাডেমি নিউইয়র্ক ইউএসএ আয়োজিত কিরাত কোর্সের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট সন্ধ্যায় মাদ্রাসা ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আহলুল বাইত মিশনের প্রেসিডেন্ট জুয়েল চৌধুরীর সভাপতিত্বে মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা কাওছার আহমদ ও সেক্রেটারি ফখরুদ্দীন সাবেরের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদে খাদ্বরার ইমাম ও খতিব সাইয়্যিদ হজরত মাওলানা কুদছী মিজবাহী ছাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল ইমাম ও খতিব সাইয়্যিদ হজরত মাওলানা সাজিদুল হক।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, পবিত্র কালাম শুদ্ধভাবে তিলাওয়াত করতে হলে দারুল কিরাতের প্রয়োজন অনস্বীকার্য। আহলুল বাইত দারুল কোরআন একাডেমির আয়োজন উডসাইড এলাকার শিক্ষার্থীদের কারি ছাহেব হিসেবে গড়ে তোলার জন্য মাইলফলক হিসেবে কাজ করবে।

বক্তারা আরও বলেন, শিক্ষা গ্রহণ করতে হলে বয়সের প্রয়োজন হয় না। পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে হলে সন্তানদের আহলুল বাইত দারুল কোরআন একাডেমিতে পাঠিয়ে ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণ ও আহলে বাইতের আদর্শে আদর্শবান হিসেবে গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান বক্তারা।

আহলুল বাইত মিশনের প্রেসিডেন্ট জুয়েল চৌধুরী ও সেক্রেটারি সাইকত আনোয়ারের সার্বিক পরামর্শে আহলুল বাইত দারুল কোরআন একাডেমি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামের অক্লান্ত পরিশ্রমে এবং পরিচালনা কমিটির সর্বাত্মক প্রচেষ্টায় নতুন আঙ্গিকে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে। পাঠদানের নতুন পরিকল্পনা নিয়ে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে পরবর্তী সেশনের কার্যক্রমের ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—আহলুল বাইত মিশনের ট্রাস্টি বোর্ডের সদস্য গিয়াস আহমদ, খাদিম কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আশরাফ আলী, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সেক্রেটারি হেলাল খান, কোষাধ্যক্ষ আমির হোসাইন, অভিভাবক সদস্য তাজিম উদ্দিন, অফিস সেক্রেটারি ইসকন্দর মিয়া, আইটি সেক্রেটারি সাদমান কুতুবউদ্দিন, আইটি সেক্রেটারি নিয়াজ আরিফ, সদস্য সাইফুল মজিদ প্রমুখ।