প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের ৮০তম জন্মদিন পালন করছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। এ উপলক্ষে গতকাল রোববার তিন দিনের কর্মসূচি শুরু করার কথা ছিল। ‘বৈশ্বিক সহানুভূতি সম্মেলন’-এর ব্যানারে এই জন্মদিন উৎসব হচ্ছে। তিব্বতীয় দিনপঞ্জি অনুসারে গত মাসে (২১ জুন) নিজের ৮০তম জন্মদিন পালন করেছেন দালাই লামা। তবে ইংরেজি দিনপঞ্জি হিসেবে আজ সোমবার তাঁর জন্মদিন। এ উপলক্ষে রবি, সোম ও বুধবার ক্যালিফোর্নিয়ার আনাহেইম শহর ও ইরভিন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে দালাই লামার হাজার হাজার অনুসারী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
এএফপি