প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত বুধবার হোয়াইট হাউসে দালাই লামাকে স্বাগত জানান ওবামা। তবে চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া এড়াতে নির্বাসিত এই নেতাকে নিয়ে ক্যামেরার সামনে এবং জনসমক্ষে আসেননি ওবামা। প্রেসিডেন্ট হিসেবে দালাই লামাকে এ পর্যন্ত চারবার হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন ওবামা। তবে প্রতিবারই রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এবারের বৈঠক হোয়াইট হাউসে ওভাল অফিসে না হয়ে ম্যাপ রুমে হয়েছে। সেখানে কোনো সংবাদকর্মীর প্রবেশাধিকার ছিল না। ফলে বৈঠকের ছবি প্রকাশ পাওয়ার সম্ভাবনা নেই।
এএফপি