দিকচিহ্নহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃশ্যমান অদৃশ্যমান হাজারো দেয়াল ও পাহাড়ের মধ্যে ঘুরছি, ঘুরছি

ঘুরছি...
পথ হারিয়ে আমাজনের অন্ধকারে পর্যটক, যেভাবে টর্চলাইট জ্বেলে খুঁজে
নেবার চেষ্টা করে লোকালয় অথবা মৌসুমি ঝড়ে টালমাটাল সমুদ্রে দিক
হারানো জাহাজের নাবিক, যেভাবে কাটাকম্পাসের সাহায্যে খুঁজে নেবার
চেষ্টা করে দিক ও বন্দরের ঠিকানা...
আমি যেন তাদেরই একজন, মেঠো পথ হারানো রাখাল বালক, উদ্বাস্তু
হয়ে এক শহর থেকে আরেক শহরের সীমান্তে ঘুরছি, ঘুরছি দিকচিহ্নহীন
ঘুরছি, একা একা...
হাতে না আছে টর্চলাইট না আছে কাটাকম্পাস...