দিরাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর আত্মপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন সংগঠন দিরাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর নেতা-কর্মীরা

নিউইয়র্কে ‘দিরাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। দেশে ও প্রবাসে দিরাইবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয়ে গঠিত নতুন এ সংগঠনের সভাপতি মুশাহিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোতাহার হোসেন।

নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের একটি ভেন্যুতে গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুনামগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা মুক্তিযোদ্ধা ছদরুন নূরের সভাপতিত্বে বিপুলসংখ্যক দিরাইবাসীর উপস্থিতিতে দিরাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর আত্মপ্রকাশ ও এর কমিটির নাম ঘোষণা করা হয়।

সংগঠনটির কার্যকরী কমিটিতে রয়েছে সভাপতি মুশাহিদ চৌধুরী, সহসভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী, মো. রেহান মিয়া ও রিটন রায়, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সহসাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ চৌধুরী, কোষাধ্যক্ষ মোফাজ্জল শহীদ চৌধুরী, প্রচার সম্পাদক মামুনুর রশিদ, সমাজকল্যাণ সম্পাদক মো. কাওছার আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আল আমিন, সাংস্কৃতিক সম্পাদক নান্টু রায়, আইন ও আন্তর্জাতিক সম্পাদক তহুর আহমদ চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক আবদুল গফফার চৌধুরী এবং কার্যকরী সদস্য আবুল হাসেম, নৃপতি রায়, মজিবুর রহমান চৌধুরী, পলাশ মিয়া, মোহন মিয়া ও চান মিয়া।

সংগঠনের ট্রাস্টি বোর্ডে রয়েছেন ছদরুন নূর, আবুল কালাম আজাদ, আবদুল কাহার চৌধুরী, পিয়ার মোহাম্মদ, মো. আবদুল হান্নান, ওয়াকির চৌধুরী, সোলাইমান কান ও গোলাম রব্বানী চৌধুরী।

অনুষ্ঠানে নতুন সংগঠনের কর্মকর্তারা দেশে ও প্রবাসে দিরাইবাসীর কল্যাণে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। সংগঠনকে এগিয়ে নিতে তাঁরা সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।