দিলীপ চক্রবর্তীর ৮০তম জন্মদিন উদ্যাপন

টরন্টোতে লেখক ড. দিলীপ চক্রবর্তীর ৮০ বছর পূর্তিতে এক আনন্দোৎসবের আয়োজন করা হয় ১০ সেপ্টেম্বর। সংগীত, আবৃত্তি ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়া ব্যক্তিরা মহৎ-হৃদয় এই ব্যক্তিত্বের প্রতি তাঁদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।
টরন্টোর বাঙালি সমাজে ‘এনসাইক্লোপেডিক দিলীপ’ নামে খ্যাত দিলীপ চক্রবর্তীর ৮০ বছর পূর্তিতে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
দেলওয়ার এলাহী ও ভ্যালেন্টিনা ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানের বিভিন্ন পর্বে দিলীপ চক্রবর্তীর সঙ্গে মঞ্চে বসে আলাপচারিতায় অংশ নেন নিলয় সেন, আকবর হোসেন, অমিত মুখোপাধ্যায়, অরূপ রায়, ড. সুদেব ঘোষ, সুজিত কুসুম পাল ও সুব্রত কুমার দাস। তাঁদের আলোচনায় উঠে আসে দিলীপ চক্রবর্তীর জীবন ও জীবনবোধ এবং তাঁর লেখক হয়ে ওঠার কথা।
আলিগড় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ভূতপূর্ব অধ্যাপক দিলীপের একটি উপন্যাস ও একটি রচনা সংকলন প্রকাশিত হয়েছে। এ ছাড়া হিন্দি থেকে ইংরেজিতে অনূদিত তাঁর শিক্ষাবিষয়ক একটি বই প্রকাশিত হয়েছে কলকাতা থেকে।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কমলা মুখার্জি, শাশ্বত সান্যাল, শংকর চক্রবর্তী, অরুনাংশু হোড়, ইন্দ্রকুমার নাগ, ভ্যালেন্টিনা ভৌমিক, সোমা শ্রীবাস্তব, মুক্তি প্রসাদ, দিশা মুখার্জি ও তৃষা রায়। তবলায় ছিলেন অঞ্জন ঘোষ ও সুবর্ণ চৌধুরী।
দিলীপ চক্রবর্তীকে নিয়ে বিভিন্ন পর্বে কথা বলেন ড. রাখাল সরকার, চিত্ত ভৌমিক, অসীম ভৌমিক, ড. সুশীতল সিংহ চৌধুরী, অপূর্ব মুখার্জি ও সায়ন্তন চট্টোপাধ্যায়। শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শনস্বরূপ সুব্রত পুরু রচিত কবিতা পাঠ করেন শেখর গোমেজ। অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে শোনান বাসুদেব দত্ত। এ ছাড়া কবিতা পাঠ করেন অবনীশ রায়।