প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন সেনাবাহিনীর নীতিমালা ও কার্যপ্রণালিবিষয়ক একটি দলিলে আফ্রিকান-আমেরিকান পরিচয়ের পরিবর্তে ‘নিগ্রো’ শব্দটি এখন থেকে ব্যবহার করা হবে না। এ ব্যাপারে নিজেদের ভুল স্বীকার করে একটি বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল অ্যালেইন কনওয়ে। সিএনএন গত বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী একই দিনে ‘নিগ্রো’ শব্দটি তাদের নীতিমালা থেকে বাদ দেয়। এআর ৬০০-২০ নামে পরিচিত আর্মি কমান্ড পলিসিতে বলা হয়, ‘হাইতিয়ান’ বা ‘নিগ্রো’ শব্দগুলোর বদলে ‘ব্ল্যাক’ বা ‘আফ্রিকান-আমেরিকান’ ব্যবহার করা যেতে পারে। রয়টার্স