দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত একটি কেক তৈরি করার ঘটনায় মার্কিন খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে। ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পতাকা আঁকা হয়েছিল ওই কেকে। ওয়ালমার্টের একজন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে তাঁদের প্রতিষ্ঠানের একটি শাখার এক কর্মী ওই চিহ্নটি (আইএসের) চিনতে পারেননি। তাই ক্রেতার ফরমাশে ওই নকশা-সংবলিত কেক তৈরি করেন। এ ধরনের ভুল করা উচিত হয়নি।
আল-জাজিরা