দুই বছরের শিশুর গুলিতে মা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে দুই বছর বয়সী এক শিশুর গুলিতে তার মা নিহত হয়েছেন।
আজ বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, গতকাল মঙ্গলবার ওয়ালমার্টের একটি দোকানে এ ঘটনা ঘটে। শিশুটি নিছক দুর্ঘটনাবশত তার মাকে গুলি করেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
নিহত নারীর নাম ভেরনিকা জে রুটলেজ। ২৯ বছর বয়সী ওই নারী তাঁর একাধিক সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা করতে গিয়েছিলেন।
পুলিশ জানায়, দুই বছর বয়সী ছেলেশিশুটি তার মায়ের ব্যাগে আগ্নেয়াস্ত্রটি পায়। কোনো কিছু না বুঝে সে আগ্নেয়াস্ত্রের ট্রিগার টিপে দেয়। এতে তার মা গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
ভিডিও ক্যামেরা দেখে পুলিশ নিশ্চিত হয়েছে যে গুলির ঘটনাটি ছিল দুর্ঘটনা।