দুই বাংলাদেশির আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদর্শনীতে আলোকচিত্রীর সঙ্গে অতিথিরা
প্রদর্শনীতে আলোকচিত্রীর সঙ্গে অতিথিরা

দুজন বাংলাদেশি আলোকচিত্রি এন্ড্রু বিরাজ ও শিবলি সিরাজ এবং কলম্বিয়া পাইক ডকুমেন্টারি প্রকল্পের প্রধান লর্ড উল্ফ—এই তিনজনের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলো মূলত আমেরিকার সংস্কৃতি, জাতিবৈচিত্র ও দর্শনীয় স্থানের।
ভার্জিনিয়ার আর্লিংটনে ওয়াল্টার রিড সেন্টারে ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিলের এই প্রদর্শনীর আয়োজক ছিল প্রিয়বাংলা নামের একটি প্রতিষ্ঠান।
লর্ড উল্ফের ছবিগুলোতে মূলত ভার্জিনিয়া ও ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত বাংলাদেশি সম্প্রদায়ের সাংস্কৃতিক মেলবন্ধনের চিত্র ফুটে উঠেছে। এন্ড্রু বিরাজের ছবিগুলো বাংলাদেশে সামাজিক ন্যায়বিচারের ধারণা-সংবলিত। আর শিবলি সিরাজের ছবিগুলো আমেরিকার দৃষ্টিনন্দন অনেক জায়গার। এই প্রদর্শনীতে উল্লেখযোগ্য সংখ্যায় ছবি বিক্রিও হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।