দুজনে দুজনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসেন্স সাময়িকীতে প্রকাশিত এই ছবিটি অনলাইনে বেশ সাড়া ফেলেছে
এসেন্স সাময়িকীতে প্রকাশিত এই ছবিটি অনলাইনে বেশ সাড়া ফেলেছে

অন্তরঙ্গ ভঙ্গিমায় বারাক ওবামা ও মিশেল। যুক্তরাষ্ট্রের ‘ফার্স্ট কাপলের’ এই ছবি এসেন্স সাময়িকীতে প্রকাশের পর অনলাইনে চলছে বিস্তর আলোচনা।
কৃষ্ণাঙ্গ নারীদের জীবনধারাই এসেন্স-এর উপজীব্য। এটির অক্টোবর বিশেষ সংখ্যায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল নিজেদের দাম্পত্য বিষয়ে বলেছেন। তবে আলোচনা হচ্ছে মূলত তাঁদের রোম্যান্টিক ছবিগুলো নিয়ে। রাজনৈতিক অঙ্গনের অনেকেও ওবামা দম্পতির প্রেমময় সম্পর্কের প্রশংসায় মুখর হয়েছেন। সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যম টুইটারে আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি।
মার্কিন ফার্স্ট লেডি মিশেল ইতিমধ্যে শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর খাওয়াদাওয়া ইত্যাদি নিয়ে জনসচেতনতা তৈরি করে নজর কেড়েছেন। তিনি বলেন, আফ্রিকান-আমেরিকান বংশোদ্ভূত সন্তানদের নিয়ে তাঁরা গর্বিত।
হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর কী কী স্মৃতি সঙ্গে নেবেন—এই প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ওবামা বলেন, পরিবারের সঙ্গে যে সময়টা কাটিয়েছেন, সেটা। দুই মেয়ের সঙ্গে গ্রীষ্মের রাতে সাউথ লনের আশপাশে কুকুর নিয়ে হেঁটে সময় পার করা, তাদের সঙ্গে আলাপ-আলোচনা ইত্যাদি।