দুর্ধর্ষ সেই জেল পলাতকদের ধরতে পুরস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কারাগারের দেয়াল কেটে পালানো সেই দুই কয়েদিকে ধরতে জোর অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁদের বিষয়ে তথ্য দিলে এক লাখ ডলার পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।
গত শুক্রবার রাতে অথবা শনিবার সকালে নিউইয়র্কের ক্লিনটন কাউন্টির ডানমোরা গ্রামে অবস্থিত কঠোর নিরাপত্তাবেষ্টিত কারাগারের দেয়াল কেটে পালায় রিচার্ড ম্যাট (৪৮) ও ডেভিড সুইট (৩৪)। এ ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে পুলিশ। ওই কারাগারের ১৫০ বছরের ইতিহাসে পালানোর ঘটনা এটিই প্রথম।
গভর্নর অ্যান্ড্রু কুমো গতকাল সোমবার জানান, কারাগারের কোনো কর্মী বা ঠিকাদার ওই দুই কয়েদিকে পালাতে সহযোগিতা করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এক কারাগারের নারী কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গভর্নর কুমো বলেন, পলাতক দুই কয়েদিকে ধরতে এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। বিষয়টি কানাডা এবং মেক্সিকোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জানিয়ে দেওয়া হয়েছে।