প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর রবার্ট মেনেন্ডেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ফৌজদারি মামলার প্রস্তুতি নিয়েছে বিচার বিভাগ। উপহার নেওয়ার বিনিময়ে ডেমোক্রেটিক পার্টির দাতাদের স্বার্থ রক্ষা করার কাজে নিউজার্সির এ রাজনীতিক তাঁর পদকে ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার মামলার ব্যাপারে কৌঁসুলিদের কাজ শুরু করার অনুমোদন দিয়েছেন। অভিযোগ অস্বীকার করে শুক্রবার নিউজার্সিতে এক সংবাদ সম্মেলনে মেনেন্ডেজ বলেন, ‘আমি সব সময়ই নিজেকে সঠিক এবং আইনসম্মতভাবে পরিচালিত করেছি।’
বিবিসি