দুস্থদের মধ্যে বিনা মূল্যে খাদ্য বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বল্প আয়ের অভিবাসীসহ দুস্থ পরিবারের মধ্যে বিনা মূল্যে খাবারের বক্স বিতরণ করে নিউইয়র্ক বাংলাদেশ লায়ন্স ক্লাব

নিউইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের আয়োজনে দিনভর স্বল্প আয়ের অভিবাসীসহ দুস্থ পরিবারের মধ্যে বিনা মূল্যে খাবারের বক্স বিতরণ করা হয়। সম্প্রতি জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউতে এ কার্যক্রম পরিচালিত হয়।

খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট বারী হোম কেয়ারের স্বত্বাধিকারী আসিফ বারী ও নরসিংদী জেলা সমিতির সভাপতি আহসান হাবীব। এ ছাড়া ক্লাবের সাবেক প্রেসিডেন্ট শাহনওয়াজ আহমদ, মোহাম্মদ সাইদ ও মো. মতিউর রহমান, ভাইস প্রেসিডেন্ট এ কে এম রশিদ, কোষাধ্যক্ষ মো. সাইফুল আলম, শাহীন খান, ফরিদা ইয়াসমিন, মিজানুর

রহমান চৌধুরী, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ আমেরিকান বিজনেস অ্যালায়েন্সের সভাপতি আজিজ মোহাম্মদ প্রমুখ।

কর্মসূচি সফল করতে বিশেষ ভূমিকা রাখেন এ কর্মসূচির আহ্বায়ক মোহাম্মদ কাসেমসহ ও ক্লাবের বাকি সদস্যরা।