দূতাবাস ছাড়বেন না অ্যাসাঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলিয়ান অ্যাসাঞ্জ
জুলিয়ান অ্যাসাঞ্জ

যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে না—এমন নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত লন্ডনে ইকুয়েডরের দূতাবাস ছাড়বেন না জুলিয়ান অ্যাসাঞ্জ। মার্কিন গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জের আইনজীবী গতকাল মঙ্গলবার এ কথা জানান। অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জ গ্রেপ্তার ও প্রত্যর্পণ এড়াতে লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসের ভেতরে দীর্ঘ প্রায় দুই বছর ধরে অবস্থান করছেন। এর আগে সোমবার সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, অসুস্থতার কারণে দূতাবাস ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। এএফপি