দেশে বিনিয়োগ নিয়ে প্রবাসীদের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যাংকে গচ্ছিত অর্থ নিয়ে প্রবাসী ক্ষুদ্র বিনিয়োগকারীরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। সরকারের পক্ষ থেকে দেশকে বিনিয়োগবান্ধব বলা হলেও প্রবাসীরা ভরসা পাচ্ছেন না। স্বদেশের টানে প্রবাসীরা জায়গা-জমি ক্রয়, ব্যাংকে এফডিআর, স্থায়ী আমানতসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ করছেন। 

প্রথম প্রজন্মের ব্যাপক প্রবাসীরা এসব খুদে বিনিয়োগেই মন দিয়ে থাকেন। তাঁদের এই বিনিয়োগ মানসিকতা এখন অনেকটাই নিরুৎসাহজনক।
প্রবাসী অনেকেরই দেশের জায়গা-জমি বেদখল হয়ে গেছে। ফেলে আসা দেশকে অনেকেই আর নিরাপদ মনে করেন না। জীবনের ভয়ে অনেকে দেশে যাওয়া থেকে বিরত রয়েছেন। প্রবাসের কষ্টার্জিত অর্থে ক্রয় করা জমি বেদখল হচ্ছে। ব্যাংকে টাকা রাখাও নিরাপদ মনে করছেন না অনেকেই।
যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যবসায়ী ওয়াশিংটন বাল্টিমোর রামাদা হোটেলের অন্যতম চেয়ারম্যান ও রিয়েল এস্টেট ব্যবসায়ী ফারুক চৌধুরী বলেন, দেশ ও মাটির মোহে সিলেটের কুয়ার পার, খাদিম নগর দক্ষিণ খান, লালদীঘির পার, নাজির গাঁ ইত্যাদি।
জায়গাতে আনুমানিক অর্ধশত কোটি টাকা বিনিয়োগ করেছি। অনেক সময় অনেকে জাল দলিল নিয়ে হাজির হয় বা জায়গার অংশীদার হতে চায় অথবা বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়, এমনকি হেনস্তাও করে। আমি দেশে বিনিয়োগ করে অনেকটা দুশ্চিন্তায় মধ্যে আছি। 

এমন পরিস্থিতিতে একদিকে যেমন দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, অন্যদিকে ফারুক চৌধুরীর মতো অনেক বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, যা দেশের অর্থনীতির জন্য অশনিসংকেত। এক সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রবাসীরা বিশেষ করে সিলেটে প্রচুর ভূসম্পত্তি কেনা বেচা করতেন, যা আজ শূন্যের কোটায় নেমে এসেছে। এর মধ্যেই লক্ষণীয় হয়ে উঠেছে সিলেটে বর্তমানের জমির মূল্যের ধসে পড়া অবস্থা। এর মধ্যে যারা জমি ক্রয় করেছিলেন বিনিয়োগের জন্য, তারা আজ সবাই বিক্রেতার তালিকায় নাম লিখিয়েছেন।
যুক্তরাজ্যপ্রবাসী বাবুল রহমান, পঙ্কি মিয়া ও আশিক মিয়া, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত শামসুর রহমান, নিউইয়র্কের জান্নাত আরা বেগম, শেরোয়ান আহমদ চৌধুরী, আব্দুল মোমিত চৌধুরী উমেল, নুরুদ্দীন সকলেরই একই ধরনের মতামত প্রবাসীদের বিনিয়োগের ক্ষেত্রে। প্রবাসীদের সম্পদ নিরাপত্তার স্পষ্ট ভূমিকা না থাকলে অচিরেই প্রবাসীরা নতুনভাবে পুনঃবিনিয়োগ করবেন না। যুক্তরাজ্যপ্রবাসী সৈয়দ হাফিজের ওপর মিথ্যা মামলা দিয়ে অনেক হয়রানিতে ফেলে সিলেটের কুলিয়াটোলায় নির্মিত বাসাটি এক চিহ্নিত সন্ত্রাসী জোরপূর্বক দখল করে নেন। এ ধরনের ঘটনা নিত্যনৈমিত্তিক।
জায়গা-জমি ছাড়াও অনেক প্রবাসী ব্যাংকে জামানত হিসেবে এফডিআর কিংবা স্থায়ী আমানতের টাকাগুলো দেশের ব্যাংকগুলি ব্যবহার করে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আয় করছেন। অথচ গত সপ্তাহে প্রকাশিত খবরগুলির ভিত্তিতে যুক্তরাজ্যপ্রবাসীর ১০ বছর আগে ব্যাংকে এফডিআর’এর মাধ্যমে জমাকৃত ৭০ লাখ টাকা সিলেটে জিন্দাবাজারস্থ একটি ব্যাংকের ম্যানেজার জমাদানকারীর স্বাক্ষর জাল করে পুরো টাকাই হাতিয়ে নেয়। উক্ত বিনিয়োগকারী এ পর্যন্ত ১৬ বার দেশে দৌড়াদৌড়ি করে আইনের আশ্রয় নেন। অনেক দৌড়-ঝাঁপ দিয়ে অনেক টাকা ব্যয় করে ৫৭ লাখ টাকা ব্যাংক থেকে ফেরত পান। এখনো মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
প্রবাসীরা মনে করেন, ব্যাংকে রক্ষিত টাকার দায়-দায়িত্ব ব্যাংক কর্তৃপক্ষ বা বাংলাদেশ ব্যাংকের অথবা মন্ত্রণালয়ের। প্রবাসী বিনিয়োগকারীদের ওই সকল অনাকাঙ্ক্ষিত ঝামেলার সুরাহা যদি অর্থ মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ ব্যাংক সুষ্ঠুভাবে করত তবে প্রবাসীদের আদালতে দ্বারস্থ হওয়ার প্রয়োজনীয়তা থাকত না।
দেশের বৃহত্তর স্বার্থে প্রবাসী ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংক অথবা সরকারের আলাদা কোন মন্ত্রণালয় নজরদারি একান্ত জরুরি বলে প্রবাসীরা ব্যক্ত করেছেন। দেশের সরকারি বাঁ বেসরকারি ব্যাংকে প্রবাসীদের জন্য নানা ধরনের সঞ্চয় প্রকল্প রয়েছে। এসব সঞ্চয় প্রকল্প সম্পর্কে প্রবাসীদের সঠিক ধারণা না থাকার কারণেও এ খাতে প্রবাসীরা এখন আর খুব উপকৃত হচ্ছেন বলে মনে করেন না সাধারণ প্রবাসীরা। বেসরকারি এক ব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রবাসী শাহীনা বেগম প্রথম আলোকে দেওয়া এ সংক্রান্ত এক বক্তব্যে বলেন, সঞ্চয় প্রকল্পগুলো এক সময় প্রবাসীদের জন্য বেশ আকর্ষণীয় ছিল। এ ধরনের সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ নিরাপদ। কোন অসৎ ব্যাংক কর্মকর্তার কারণে এসব প্রকল্প থকে প্রবাসীদের মুখ ফিরিয়ে নেওয়া দেশের জন্য ক্ষতিকর হবে বলে তিনি উল্লেখ করেন।