দেশের সার্বিক উন্নয়নে প্রবাসীদের অনন্য ভূমিকা রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জালালাবাদ অ্যাসোসিয়েশন কার্যালয়ে অ্যাটর্নি মঈন চৌধুরী
জালালাবাদ অ্যাসোসিয়েশন কার্যালয়ে অ্যাটর্নি মঈন চৌধুরী

দেশের সার্বিক উন্নয়নে আমেরিকাসহ বিশ্বের সর্বত্র ছড়িয়ে থাকা প্রবাসীরা অনন্য ভূমিকা রাখছেন। মহান মুক্তিযুদ্ধের সময় থেকে প্রবাসীরা অকাতরে দিয়ে যাচ্ছেন, কখনো প্রশ্ন করেননি। দেশ ও মাটির প্রতি প্রবাসীদের নিঃস্বার্থ ভালোবাসা বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম উপাদান।
বাংলাদেশ সফরে যাওয়া যুক্তরাষ্ট্র ডেমোক্রেটিক পার্টির ডিসট্রিক্ট লিডার অ্যাট লার্জ, অ্যাক্সিডেন্ট কেস ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন।
গত ২৬ এপ্রিল ঢাকার কারওয়ান বাজারে জালালাবাদ অ্যাসোসিয়েশন কার্যালয়ে পরিদর্শন করেন অ্যাটর্নি মঈন চৌধুরী। জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। অ্যাটর্নি মঈন চৌধুরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন সাবেক অতিরিক্ত সচিব ও সংগঠনের সহসভাপতি জালাল আহমেদ। অ্যাসোসিয়েশনের কার্যক্রম নিয়ে কথা বলেন সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা।
এ সনময় উপস্থিত ছিলেন—সাবেক সভাপতি সি এম কয়েস সামি, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, দীন ইসলাম, নজরুল ইসলাম চৌধুরী, হারুন অর রশিদ, আরিফ তালুকদার, হেলাল চৌধুরী, তাজুল ইসলাম, জহির দিদার, আরিফ আল হাসানসহ অন্য নেতারা।
মতবিনিময় সভায় বক্তারা প্রবাসে ও দেশে সমাজ সেবায় অ্যাটর্নি মঈন চৌধুরীর প্রশংসা করেন এবং মানুষের জন্য, মানবতার জন্য কাজ কর্ম অব্যাহত রাখার আহ্বান জানান।
মঈন চৌধুরী জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং এ সংগঠনকে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, প্রবাসীরা যে দেশেই থাকেন-তাঁদের মন সব সময় দেশে পড়ে থাকে। প্রবাসীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন কল্পনা করা যায় না। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।